স্কুলের পরীক্ষায় “অনুচ্ছেদ লেখা” – দেখলেই শিক্ষার্থী খুব চিন্তায় পড়ে যায় বা বলা ভালো দ্বিধায় পড়ে যায়। আসলে অনুচ্ছেদ লেখা কোনো কঠিন কাজ নয়। সহজ করে লেখাটা জানতে হবে এবং তার জন্য সঠিক নিয়ম অবলম্বন করতে হবে। এই লেখায় শ্রেণি ১ থেকে ৮ পর্যন্ত সব শিক্ষার্থীর জন্য সহজ ভাষায় পুরো বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে।
সহজ উত্তর
অনুচ্ছেদ হলো একটি সংক্ষিপ্ত লেখা, যেখানে একটি বিষয়ের ওপর দৃষ্টিপাত করতে হবে। এই লেখার মধ্যে একটিমাত্র মূল ভাব থাকে একটি নির্দিষ্ট টপিক সেন্টেন্স দিয়া শুরু, তার ব্যাখ্যা ও একটি উপসংহার উল্লেখ করে উপস্থাপন করতে হয়।
মূল বিষয়গুলো এক নজরে
- অনুচ্ছেদ, একাধিক বিষয়ের ওপরে লেখে যায়।
- অনুচ্ছেদে একটিমাত্র মূল ভাব থাকে।
- শুরুটা টপিক সেন্টেন্স দিয়ে শুরু, মাঝে ব্যাখ্যা ও শেষে উপসংহার – এই কাঠামো মানতে হয়
- অনুচ্ছেদঃ ও রচনা রা প্রবন্ধ এক জিনিস নয়, অনুচ্ছেদ ছোট ও প্রদন্ধ অনেক বোরো ও অনেক অনুচ্ছেদ বিশিষ্ট
- শ্রেণী অনুযায়ী ভাষা ও গভীরতা পরিবর্তন হয়
- একমাত্র প্রাক্টিসেই, অনুচ্ছেদঃ লেখার দক্ষত্যা বাড়াতে পারে

অনুচ্ছেদের ওপর খানিক বিস্তারিত
বাংলা ও ইংরেজি — দুই ভাষাতেই অনুচ্ছেদ লেখার প্রচলন ক্লাস ১ থেকে ক্লাস ৮ পর্যন্ত, দেখতে পাওয়া যায়। অনেক ছাত্রছাত্রীরা ভাবেন, মনে যা আসবে তাই লিখে খাতা ভরিয়ে লেখার মানেই হলো অনুচ্ছেদ গঠন। তাই ছাত্রছাত্রীদের আলোচনায় “ফাটিয়ে লিখলাম”, বলতে সোনা যায়। কিন্তু প্রকৃতপক্ষে অনুচ্ছেদের একটি নির্দিষ্ট কাঠামো আছে।
এই কাঠামো না জানলে লেখা যতই তথ্যবহুল হোক, নম্বর কম আসে। নিচে ধাপে ধাপে বিষয়টি বোঝানো হলো, যাতে যেকোনো শ্রেণীর শিক্ষার্থীরা নিজে থেকে ভালো অনুচ্ছেদ লিখতে শিখতে পারে।
এই লেখা থেকে কী শিখবেন
এই আর্টিকেলটি পড়ার পর শিক্ষার্থীরা অনুচ্ছেদ সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা তৈরী হবে –
- অনুচ্ছেদ ঠিক কাকে বলে এবং এর মূল বৈশিষ্ট্যগুলো কী
- অনুচ্ছেদ ও প্রবন্ধ রচনার মধ্যে সুনির্দিষ্ট পার্থক্য
- ধাপে ধাপে অনুচ্ছেদ লেখার সঠিক পদ্ধতি
- শ্রেণীভিত্তিক উদাহরন সহ ব্যাখ্যা
এই লেখায় কী কী থাকছে
এই গাইডটি বেশ কয়েটি ভাগে সাজানো হয়েছে, যাতে প্রয়োজন অনুযায়ী পাঠকরা জেনে নিতে পারবে –
সংজ্ঞা ও বৈশিষ্ট্য: অনুচ্ছেদ কাকে বলে, এর কাঠামো ও বৈশিষ্ট্যগুলি বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।
পার্থক্য বিশ্লেষণ: অনুচ্ছেদ রচনা ও প্রবন্ধ রচনার মধ্যে গঠন, দৈর্ঘ্য ও ব্যবহারের দিক থেকে পার্থক্য তুলে ধরা হয়েছে।
লেখার পদ্ধতি: বিষয় নির্বাচন থেকে শুরু করে সংশোধন পর্যন্ত সাতটি ধাপে সম্পূর্ণ প্রক্রিয়া ব্যাখ্যা করা হয়েছে।
শ্রেণিভিত্তিক উদাহরণ ও অনুশীলনী: শ্রেণী ১ থেকে ৮ পর্যন্ত আলাদা আলাদা উদাহরন দাওয়া আছে।
সাধারণ প্রশ্নোত্তর: পরীক্ষার্থীদের সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্নগুলোর সংক্ষিপ্ত ও স্পষ্ট উত্তর।
এই লেখা কাদের জন্য
এই গাইডটি মূলত শ্রেণী ১ থেকে ৮ পর্যন্ত পর্যন্ত শিক্ষার্থীদের জন্য তৈরি, তবে অভিভাবক ও শিক্ষকরাও এটি জেনে নিতে পারবেন। এটি সর্ব সাধারণের জন্যে তৈরী একটি গাইড – শুধু মৌলিক পড়ার দক্ষতা থাকলেই হবে। ছোট ক্লাসের জন্য দাওয়া রইলো স্যাম্পল উদাহরণ, আর শ্রেণী ৭-৮ পর্যন্ত কাঠামোযুক্ত বিশ্লেষণধর্মী লেখার অংশ।
অনুচ্ছেদ কাকে বলে ও এর বৈশিষ্ট্য
অনুচ্ছেদ(Paragraph) হলো বড় গল্পের বা গদ্যের একটি ছোট্ট অংশ, যেখানে একটি নির্দিষ্ট বিষয় বা ভাবের ওপর স্থির হয়ে একটি লেখার অংশ। শুরুতে একটি বিষয়ভিত্তিক(Topic Sentence) বাক্য দিয়ে শুরে করতে হয় , এবং মাঝখানে ওই মূলভাবকে কয়েকটি বাক্য দিয়ে যুক্তিসঙ্গতভাবে আলোচনার করে তার ভিত্তি তুলে ধরতে হয়। সব শেষে, একটি সংক্ষিপ্ত উপসংহার দিয়ে লেখাটির ইতি টানতে হয়।
একতা (Unity)
পুরো অনুচ্ছেদ জুড়ে একটিমাত্র মূল ভাব থাকা উচিত। একাধিক এলোমেলো বিষয় একসঙ্গে লিখলে অনুচ্ছেদটি গঠন নষ্ট হয়ে যা
সংহতি (Coherence)
বাক্যগুলো একে অপরের সঙ্গে যৌক্তিকভাবে যুক্ত থাকা প্রয়োজন, এর ফলে লেখাটির সংহতি অক্ষুণ্ণ থাকে।
সংক্ষিপ্ততা
অনুচ্ছেদ প্রবন্ধের মতো দীর্ঘ হয় না। একটি নির্দিষ্ট শব্দসীমার ও বাক্যসীমার মধ্যে আবদ্ধ রাখতে হয়।
অনুচ্ছেদ রচনা ও প্রবন্ধ রচনার মধ্যে পার্থক্য
| বিষয় | অনুচ্ছেদ | প্রবন্ধ |
| দৈর্ঘ্য | সংক্ষিপ্ত | দীর্ঘ, একাধিক অনুচ্ছেদে বিভক্ত |
| গঠন | একটি মাত্র ভাব | একাধিক উপ-বিষয় |
| ভূমিকা-উপসংহার | সংক্ষিপ্তভাবে একত্রে | আলাদা অনুচ্ছেদ হিসেবে থাকে |
| ব্যবহার | নির্দিষ্ট তথ্য দ্রুত উপস্থাপনে | বিষয়ের বিস্তারিত বিশ্লেষণে |
( উপরে:- পার্থক্য বোঝানোর টেবিল )
অনুচ্ছেদ লেখার পদ্ধতি: ৭টি ধাপ

১. বিষয় নির্বাচন করো – প্রশ্নে ঠিক কী চাওয়া হয়েছে, তা ভালোভাবে বোঝা জরুরি। ভুল বুঝলেই, লেখার অ্যাঙ্গেল ভুল দিকে এগিয়ে যাবে, যেটা একদম ঠিক নয়।
২. টপিক সেন্টেন্স( বিষয়ভিত্তিক) লেখো – প্রথম বাক্যেই মূল বিষয়টি স্পষ্ট করে দাও। এই বাক্য পড়েই যেন পাঠক বুঝতে পারে অনুচ্ছেদটি কী নিয়ে।
৩. পয়েন্ট সাজাও – লেখা শুরু করার আগে ২-৩টি পয়েন্ট খাতায় ছকে নাও। এটা করলে লিখতে ভুল হওয়ার প্রবণতা অনেকে কমে যায়।
৪. ব্যাখ্যা দাও – প্রতিটি পয়েন্টের সঙ্গে ছোট উদাহরণ বা বিবরণ যোগ করো। এতে লেখাটি প্রাণবন্ত হয় উঠবে। এলোমেলো বা মনগড়া বিবরণ দিয়ে লেখাটা ভোড়েতুল না।
৫. সংযোজক শব্দ ব্যবহার করো – যেমন “তাছাড়া”, “সবশেষে”, “সেইমতো” – এই শব্দগুলির ব্যাবহারে লেখার প্রবাহ সংযত থাকে।
৬. উপসংহার টানো – শেষ বাক্যে সংক্ষেপে মূল ভাবটি আবার তুলে ধরো, যাতে অনুচ্ছেদটি সম্পূর্ণতার অনুভূতি দেয়।
৭. পড়ে সংশোধন করো -লেখে শেষে একবার নিজে পড়ে বানান, বাক্যের মধ্যে পরিবর্তন ও ধারাবাহিকতা ঠিক করে নাও। এই শেষ ধাপটি প্রায়ই বাদ পড়ে যায়, অথচ এটিই সবচেয়ে বেশি নম্বর বাঁচায়।
উদাহরণ ও অনুশীলনী
শ্রেণী ১-৩ (সহজ ভাষা, ছোট বাক্য)
বিষয়:
আমার প্রিয় খেলা: “আমার প্রিয় খেলা ফুটবল। আমি প্রতিদিন বিকালে ক্লাবের মাঠে বন্ধুদের সাথে খেলি। ফুটবল খেলতে আমার খুব ভালো লাগে। এই খেলাটি আমায় আনন্দ দেয় এবং আমি সুস্থ থাকতে পারি।”
শ্রেণী ৪-৬ (একটু বিস্তারিত)
বিষয়:
বৃক্ষরোপণের গুরুত্ব: এখানে গাছের উপকারিতা, পরিবেশ রক্ষায় ভূমিকা এবং প্রতিটি মানুষের কি করণীয় – এই তিনটি পয়েন্ট আলাদা বাক্যে গুছিয়ে লেখা প্রয়োজন। তাতে অনুচ্ছেদটি তথ্যবহুল অথচ সংক্ষিপ্ত থাকবে।
শ্রেণী ৭-৮ (বিশ্লেষণধর্মী)
বিষয়:
প্লাস্টিক দূষণ এখানে সমস্যার কারণ, প্রভাব এবং সমাধান – এই কাঠামোয় যুক্তি ও উদাহরণসহ অনুচ্ছেদ লেখা হয়, যা উচ্চতর শ্রেণীর ছাত্রদের কাছ থেকে মূল্যায়নে প্রত্যাশিত।
অনুশীলনী: উপরের নিয়ম মেনে “আমার প্রিয় ঋতু” বিষয়ে নিজের শ্রেণী অনুযায়ী একটি অনুচ্ছেদ লেখার চেষ্টা করো।
কেন এই দক্ষতা গুরুত্বপূর্ণ
শিক্ষা- একটি শিশুর মালিক অধিকার। তাই বিভিন্ন স্কুল ও বোর্ড কর্তৃপক্ষরা সরকারি উদ্যোগে দ্বায়িত্ত্ব নিয়ে ছোট ছোট ছাত্রদের এই মৌলিক পড়া-লেখার দক্ষতা নিশ্চিত করতে অনুচ্ছেদ লেখার কাঠামোকে একটি শিশু শিক্ষার অংশ করে তুলছে। যেমন ভারতের এমন একটি উদ্যোগের নাম হলো ভারতের জাতীয় শিক্ষানীতি (NEP) ২০২০-তে পড়া ও লেখার মৌলিক দক্ষতাকে ভবিষ্যতের সব শিক্ষার ভিত্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
উপসংহার
অনুচ্ছেদ লেখা কঠিন কিছু নয়, যদি একটিমাত্র ভাব নিয়ে সাজিয়ে-গুছিয়ে লেখা যায়। উপরে দেওয়া আর্টেসিলেটি থেকে নিশ্চই – টপিক সেন্টেন্স থেকে শুরু করা উপসংহার পর্যন্ত খানিক ধারণে হলে নিজে চেষ্টায় – একটি অনুচ্ছেদঃ লিখতে পড়বেন এটাই আশা রাখবো। নিয়মিত অনুশীলন আপনার লেখার দক্ষতা বাড়িয়ে তুলবে – একটি সত্য।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন
অনুচ্ছেদ বলতে কী বোঝায়?
অনুচ্ছেদ বলতে বোঝায় একটি নির্দিষ্ট বিষয়ের ওপর একটি সংক্ষিপ্ত, সুসংগঠিত লেখার টুকরো।
অনুচ্ছেদ লেখার নিয়ম কি?
টপিক সেন্টেন্স দিয়ে শুরু করে, মূল ভাবের ব্যাখ্যা দিয়ে, এবং একটি সংক্ষিপ্ত উপসংহার দিয়ে অনুচ্ছেদ শেষ করতে হয়।
অনুচ্ছেদ রচনার উদাহরণ কী?
“আমার প্রিয় বন্ধু”, “বৃক্ষরোপণের গুরুত্ব” বা “প্লাস্টিক দূষণ” – এই ধরনের নির্দিষ্ট বিষয়ে ওপর অনুচ্ছেদ লেখার উদাহরণ হতেই পারে।
অনুচ্ছেদের বাংলা অর্থ কি?
অনুচ্ছেদ শব্দের অর্থ হলো লেখার এমন একটি অংশ যা একটি নির্দিষ্ট ভাব বা বিষয়কে ঘিরে গঠিত।
এখনই চেষ্টা করো
উপরের নিয়ম মেনে আজই আপনার নিজের ভাষায় একটি অনুচ্ছেদ লিখে ফেলুন। আরো কিছু উদাহরণ দাওয়া রইলো –
“আমার বিদ্যালয়“. “আমার পোষা প্রাণী“,”আমার প্রিয় খাবার“,”আমার বাবা“
সঠিক অনুশীলন আপনার দক্ষতা গড়ে তুলবেই।
📖 ৫০০+ অভিভাবক ও শিক্ষার্থীর সাথে থাকুন
প্রতিদিনের রচনা, ওয়ার্কশিট ও লেখার টিপস টেলিগ্রামে।

আমি কোনো পেশাদার লেখক নই। ইংরেজি সাহিত্যে আমার কোনো ডিগ্রিও নেই। আমার যা আছে, তা হলো—গত দশ বছর ধরে শিশুদের শেখার প্রক্রিয়াটি কাছ থেকে দেখার অভিজ্ঞতা; চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এমন এক ছেলে, যে আজও তার লেখালেখির কাজে আমার সাহায্য চায়; এবং এই অকৃত্রিম বিশ্বাস যে—প্রতিটি শিশুরই বলার মতো মূল্যবান কিছু না কিছু থাকে; তাদের কেবল প্রয়োজন একজন সঠিক পথপ্রদর্শকের।