‘আমার বাবা’ অনুচ্ছেদ শ্রেণী ১ থেকে শ্ৰেণী ৫ পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই শ্ৰেণীতে যেসব ছাত্র-ছাত্রীরা পড়ে তারা খুব ভালো করা জানে যে তাদের পরীক্ষায় এই অননুচ্ছেদটি আসার সম্ভবনা খুব প্রবল। তাই অনুচ্ছেদটা জানার খুব দরকার। তারা জেনেও নেয় কিন্তু ভালো নম্বর আসে না।
ঠিক এই জায়গায়, ছাত্র-ছাত্রীরা এবং তাদের অভিভাবকরা খুব চিন্তিত হয় পরে। তাহলে ঠিক এই প্রসঙ্গে বলতে পারি যে এই আর্টিকেলটি আপনার এই সংশয়টা দূর করতে পারবে। এই আর্টিকেলটিতে – কিভাবে স্কুলের পরীক্ষায় নম্বর বাসি আনবেন, কেন ‘আমার বাবা‘ অনুচ্ছেদটি খুব গুরুত্ব, অনুচ্ছেদ ও রচনার মধ্যে পার্থক্য সবেটুকুই জানতে পারবেন।
কেন ‘আমার বাবা’ অনুচ্ছেদের পাশাপাশি প্রবন্ধও জানা দরকার?
সহজ কথায় বলতে অনুচ্ছেদ হলো ছোট্ট একটা রচনা -মাত্র ৮-১২ বাক্যে একটি বিষয় বলা। কিন্তু প্রবন্ধে সেই একই বিষয় আরও বিস্তারিত, যার মধ্যে ভূমিকা দিয়া শুরু, মূল অংশে ঠিকঠাক বিবরণ দিয়ে লেখা ও উপসংহার দিয়া লেখাটা শেষ করতে হয়।
যে শিক্ষার্থী প্রবন্ধও জানে, সে একটি অনুচ্ছেদ ও লিখতে পারবে- এবং সেই লেখাটা শিক্ষকের চোখে পড়ে, তার ফলে নম্বর ও বেশি আসে।
উচ্চ শ্রেণীতে উঠলে যেমন-শ্রেণী ৬-১০ একই বিষয়ে প্রবন্ধ লিখতে হবে। তাই এখন থেকেই প্রবন্ধের ধাঁচ জানলে পরের দিকে অনুচ্ছেদ লেখাটা তাদের কাছে সহজ ও ঘটনমূলক হপ্য যায়।
- অনুচ্ছেদ:- ৮-১২ বাক্য, একটি মাত্র ছোট প্যারা এবং পরীক্ষায় ৫-১০ নম্বর।
- প্রবন্ধ:- ৩-৫ প্যারা · ভূমিকা ( প্রথম প্যারা )+ মূলভাগ( দ্বিতীয়, তৃতীয় ও চথুর্ত প্যারা ) + উপসংহার( পঞ্চম ও শেষ প্যারা ), এবং পরীক্ষায় ১৫-২০ নম্বর থাকে।
দুটো জানার সুবিধা জানা থাকলে যেকোনো প্রশ্নে উত্তর দেওয়া যায় – নম্বর বেশি আসে।

‘আমার বাবা’ অনুচ্ছেদ তোমাকে কীভাবে সাহায্য করবে?
বাবাকে নিয়ে লেখা শুধু পরীক্ষার জন্য নয় – এটি তোমার গভীর অনুভূতি প্রকাশের শ্রেষ্ঠ উপায়। এই অনুচ্ছেদ লিখলে কমপক্ষে চারটি দক্ষতা বাড়ে।
- শব্দভান্ডার বাড়ে, এবং ভাষাদক্ষতা ও শব্দ চয়ন করার ক্ষমতা বাড়ে
- নিজের অনুভূতির কথা সহজ ভাষায় লিখতে শেখা
- পরীক্ষার প্রস্তুতি কারণ প্রায় প্রতি বছর এই রকম অনুচ্ছেদ আসে
- সৃজনশীলতা নিজের বাবার কথা লেখায় লেখাটি সত্যতা প্রকাশ পায়
শৈশবে ছাত্ররা খুব সহজ ভাবে নিজের অনুভূতির কথা খুব সুন্দর করা লিখতে শেখে। তাদের মানের কথা বলার একটা দারুন প্লাটফর্ম হয় ওঠে এই অনুচ্ছেদটি।
কীভাবে সবার থেকে আলাদা লিখবে যা বেশি নম্বর এনে দেবে?
বেশিরভাগ শিক্ষার্থী লেখে: “আমার বাবার নাম … তিনি চাকরি করেন…”- এইরকম লেখা শিক্ষকরা বহুবার পড়ে আসছেন।তাই তারা ক্লান্তি বোধ করেন এবং গড়ে নম্বর দিয়া ছেড়ে দেন।
আলাদা হওয়ার সহজ ৪টি উপায়:
- একটি ছোট্ট ঘটনা দিয়ে শুরু করো “একদিন আমি পড়ে গিয়েছিলাম, বাবা কোলে তুলে নিয়েছিলেন” – এইভাবে শুরু পাঠককে টানে
- তোমার বাবার একটি বিশেষ গুন লেখো, যা অতিঅব্যসই সবার থেকে আলাদা হবে।
- তুলনা ব্যবহার করো “বাবা আমার কাছে বটগাছের মতো – বৃষ্টি আর ঝড় থেকে রক্ষা করে”
- শেষে ইচ্ছা রাখো “বড় হয়ে বাবার স্বপ্ন পূরণ করব” – এমন বাক্যে শেষ করলে মন ছুঁয়ে যায়
পরীক্ষার টিপস: শিক্ষকরা বলেন – যে লেখায় একটু আবেগ আর নিজস্বতা থাকে, সেটাই বেশি নম্বর পায়। মুখস্থ করা লেখা সহজেই ধরা পড়ে।
শিক্ষার্থীরা কী শেখে?
1)“আমার বাবা” বিষয়টি স্কুলগুলোতে সাধারণত যে পাঁচটি প্রধান বিষয় নিয়ে লিখতে দেওয়া হয়, সেগুলোর অন্যতম।
2)পরিবার নিয়ে লেখার অভ্যাস আবেগীয় বুদ্ধিমত্তার (emotional intelligence) উন্নতি ঘটায়।
3) যেসব শিক্ষার্থী ব্যক্তিগত প্রবন্ধ বা অনুচ্ছেদ লেখে, তারা স্কুলের পরীক্ষা বা অ্যাসাইনমেন্টে ভালো ফলাফল করে।
শ্রেণীভিত্তিক ‘আমার বাবা’ অনুচ্ছেদ (শ্রেণী ১–৫)
নিচে শ্ৰেণীভিত্তিক অনুচ্ছেদ দেওয়া হয়েছে – শব্দ ও বাক্যের গঠন শ্ৰেণী অনুযায়ী কমানো ও বাড়ানো হয়েছে।
শ্রেণী ১ – সহজ ও সরল ভাষায়
আমার বাবার নাম [তোমার বাবার নাম], আমার বাবা আমাকে অনেক ভালোবাসেন। বাবা প্রতিদিন সকালে কাজে যান। সন্ধ্যায় বাড়ি আসেন। তারপর আমার সাথে খেলেন। বাবা আমাকে প্রতিদিন হাসির গল্প বলেন। আমি বাবাকে অনেক ভালোবাসি। বাবা আমার সবথেকে প্রিয়।
শ্রেণী ২ – একটু বেশি বিস্তারিত
আমার বাবার নাম [তোমার বাবার নাম], তিনি আমাদের পরিবারের কর্তা। বাবা প্রতিদিন ভোরে উঠে কাজে চলে যান। রাতে ফিরে আসেন এবং আমার স্কুলের পড়া দেখিয়ে দেন। প্রতি শুকবার আমাকে পুকুরে নিয়ে সাঁতার শেখান । আমি যখন অসুস্থ হই, বাবা পাশে বসে আমার যত্ন নেন। বাবা আমার মনের মানুষ। আমি বাবাকে অনেক ভালোবাসি।
শ্রেণী ৩ – মাঝারি মানের
আমার বাবার নাম [ তোমার বাবার নাম ], তিনি একজন কাজ পাগল মানুষ। সকালে উঠে মাকে রান্নাঘরে সাহায্য করেন, তারপর কাজে যান। সন্ধ্যায় বাড়িতে ফিরে আমাকে পড়াতে বসান। বাবা আমাকে সবসময় সৎ পথে থাকতে বলেন। তিনি বলেন, “পড়াশোনা করলে জীবনে সফল হবে।” বাবার বাগানে ফুল গাছ লাগাতে খুব ভালোবাসেন। প্রতি রবিবার আমরা একসাথে বাগানে কাজ করি। বাবা আমার জীবনের বড় অনুপ্রেরণা।
শ্রেণী ৪ – উন্নত মানের
আমার জীবনে সবথেকে গুর্রুত্বপূর্ণ মানুষটি হলো আমার বাবা। তাঁর নাম [ তোমার বাবার নাম ], তিনি পেশায় একজন রেল পাইলট। প্রতিদিন ভোরে উঠে তিনি কাজে বাড়িয়ে যান, কিন্তু বই পড়তে তিনি খুব ভালোবাসেন। তার কাজের ব্যাস্ততার মধ্যেও তিনি বই পড়ার সময় বার করে নেন। এটি দেখে আমিও পড়তে উৎসাহ পাই। বাবা শুধু রোজগার করেন না, তিনি আমার পরিবারের সকলকে আদর্শ জীবনযাপন করতে উৎসাহিত করেন। একবার আমি পরীক্ষায় খারাপ করেছিলাম – বাবা রাগ না করে বলেছিলেন, “ব্যর্থতাই সাফল্যের সিঁড়ি।” বাবা আমার কাছে বটগাছের মতো- যেকোনো পরিস্থিতিতে আশ্রয় দেন। আমি চেষ্টা করবো বড় হয়ে বাবার মতো একজন সৎ ও পরিশ্রমী মানুষ হয়ে উঠতে।
শ্রেণী ৫ — পূর্ণ মানের (পরীক্ষার জন্য সেরা)
“বাবা” শব্দটি শুনলেই মনে একটা উষ্ণ অনুভূতি আসে। আমার বাবার নাম [তোমার বাবার নাম ], তিনি আমাদের পরিবারের ভরসার কেন্দ্র যার ওপর পুরো পরিবারের দায়িত্ব পেশায় তিনি একজন গাড়ির মেকানিক ও স্টোরের মালিক হলেও, মনে মনে তিনি একজন দার্শনিক। সকালে উঠে খবরের কাগজ পড়েন, সন্ধ্যায় আমার পড়া দেখে দেন এবং রাতে ঘুমানোর আমাদের দেশের ভূগোল ও ইতিহাস নিয়ে আলোচনা করেন। বাবার কাছ থেকেই শিখেছি -সময়ের মূল্য দিতে হবে, পরিশ্রমী এবং সৎ থাকার দৃঢ়তা। একবার আমি ভুল করে বন্ধুর গল্পের বই নিয়ে এসেছিলাম; বাবা সেটা জানতে পেরে আমাকে নিজেই ফিরিয়ে দিতে বলেছিলেন। আমি খুব অবাক হয়েছিল – বাবা একটুকু ও রাগ করেননি বরং আমাকে শান্ত হয় বুঝায়ে ‘সরি’ ( Sorry) বলার সৎ উপদেশ দিয়েছিলেন। সেই শিক্ষা আজও মনে আছে। বাবা শুধু পরিবারের দায়িত্ব বহন করেন না- তিনি আমাদের মানুষ হতেও শেখান। আমার কাছে বাবাই পৃথিবীর সেরা মানুষ।
বাবা দিবস নিয়ে ৪-৫ লাইন কীভাবে লিখবে?
প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বজুড়ে বাবা দিবস পালিত হয়। এই দিনটিতে বাবাকে আমরা ধন্যবাদ জানিয়ে থাকি। নিচে ৫টি খুব সহজ লাইন দেওয়া হলো:
১. প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বাবা দিবস পালিত হয়।
২. এই দিনটিতে বাবাকে আমরা ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই।
৩. বাবা আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি ও পথনির্দেশক।
৪. বাবার ত্যাগ ও পরিশ্রম আমাদের জীবনকে সুন্দর করে তোলে।
৫. বাবা দিবসে আমি বাবাকে বলতে চাই – “বাবা, তোমারকে নানক ধন্যবাদ আমার জীবনে আলো দেয়ার জন্য। “
আপনারা অনুচ্ছেদ সম্পর্কে আরো জানতে পারেন :-
শেষ কথা: আপনার বাবা প্রশংসাবাক্য পাওয়ার যোগ্য।
“আমার বাবা” (My Father) বিষয়ে অনুচ্ছেদ লেখা কেবলই স্কুলের একটি কাজ নয়—এটি আপনার মনের সত্যিকারের ও অর্থবহ অনুভূতি প্রকাশের একটি সুযোগ। সবচেয়ে ভালো অনুচ্ছেদগুলো সবসময়ই ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর ভিত্তি করে লেখা হয়।
কোনো দুজন বাবাই যেমন হুবহু এক নন, তেমনি কোনো দুটি অনুচ্ছেদও হুবহু এক হওয়া উচিত নয়। আপনি প্রথম শ্রেণির শিক্ষার্থী হিসেবে মাত্র ৫টি লাইন লিখুন কিংবা পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হিসেবে একটি পূর্ণাঙ্গ অনুচ্ছেদ তৈরি করুন—মূল বিষয়টি সবসময় একই: যা সত্য তা-ই লিখুন, যা অনুভব করেন তা-ই লিখুন এবং ভাষা সহজ-সরল রাখুন।
তাই, লেখার সময় বাস্তব ও সুনির্দিষ্ট তথ্য বা বিবরণ যোগ করতে ভুলবেন না। অনুচ্ছেদটিকে জোরালো করে তোলার এবং ভালো নম্বর পাওয়ার এটাই একমাত্র উপায়।
প্রায়শই জিজ্ঞাসা করা প্রশ্ন (FAQ)
1.বাবা সম্পর্কে একটি ছোট অনুচ্ছেদ কী?
বাবা সম্পর্কে একটি ছোট অনুচ্ছেদ হলো ১০-১২ লিনের একটি ছোট লেখার টুকরো, যাকে অনুচ্ছেদ বলা হয়। এই লেখাটির মধ্যে বাবার পরিচয়, পেশা, তার গুন, তার ত্যাগ, এবং তার প্রতি তোমার ভালোবাসার প্রকাশ করা। এটি সাধারণত শ্রেণী ১-৫-এর পরীক্ষায় আসে।
2.বাবাকে আমরা কেন ভালোবাসি?
বাবা আমাদের পরিবারের জন্য প্রচুর পরিশ্রম করেন এবং আমি পরিবারের একজন সদস্য। আমাদের স্বপ্ন পূরণের জন্য খুব চেষ্টা করেন, বিপদে রক্ষা করেন। তাই বাবা আমার কাছে সব থেকে প্রিয়।
3.তোমার বাবা বাড়িতে কী করেন?
এটি ব্যক্তিগত প্রশ্ন। উত্তরে লিখতে পারো: আমার বাবা বাড়িতে মেক রান্নাঘরে সাহায্য করেন, বাগান করেন, এবং আমার অঙ্কো ও ইংরেজিতে সাহায্য করেন। রবিবার আমায় সাঁতার শেখাতে নিয়ে যান।
4,বাবা কেন বিশেষ?
বাবা বিশেষ কারণ - তিনি পরিবারকে বিপদ থেকে আগলে রাখে, উপার্জনা করে এবং আদর্শ নিয়ে চলতে শেখান। মা যেমন স্নেহ ও ভালোবাসা দিয়ে ঘিরে রাখেন, বাবা তেমনি শৃঙ্খলা সততা শেখান। সব মিলেই একটি পূর্ণ পরিবার।
5.৪ প্রকার পিতা কী কী?
এটা বলাই যায় যে পিতা ৪ প্রকার - জন্মদাতা পিতা, শিক্ষাদাতা পিতা (গুরু), অন্নদাতা পিতা এবং রাষ্ট্রের পিতৃসম নেতা। তবে তোমার অনুচ্ছেদে জন্মদাতা পিতা ও অন্নদাতা পিতার ওপর লিখতে হবে।
6.বাবাকে সহজ বাক্যে কীভাবে বর্ণনা করব?
📖 ৫০০+ অভিভাবক ও শিক্ষার্থীর সাথে থাকুন
প্রতিদিনের রচনা, ওয়ার্কশিট ও লেখার টিপস টেলিগ্রামে।

আমি কোনো পেশাদার লেখক নই। ইংরেজি সাহিত্যে আমার কোনো ডিগ্রিও নেই। আমার যা আছে, তা হলো—গত দশ বছর ধরে শিশুদের শেখার প্রক্রিয়াটি কাছ থেকে দেখার অভিজ্ঞতা; চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এমন এক ছেলে, যে আজও তার লেখালেখির কাজে আমার সাহায্য চায়; এবং এই অকৃত্রিম বিশ্বাস যে—প্রতিটি শিশুরই বলার মতো মূল্যবান কিছু না কিছু থাকে; তাদের কেবল প্রয়োজন একজন সঠিক পথপ্রদর্শকের।