29/09/2026
ক্লাস ১ থেকে ৮ এর শিক্ষার্থীদের জন্য আমার শখ অনুচ্ছেদ

আমার শখ অনুচ্ছেদ (Class 1–8): সহজ উদাহরণ, ১০টি বাক্য ও লেখার নিয়ম

যদি মনে হয় সময় কাটানো, তাহলে আপনি শখ বিষয়কে আলাদা ভাবে দেখতে পারেন। এটি একজন শিক্ষার্থীকে গড়ে ওঠার পেছনে একজন ভালো বন্ধু হিসাবে সাহায্য করে। এই লেখায় প্রথম থেকে অষ্টম শ্রেণির জন্য “আমার শখ” অনুচ্ছেদের সহজ উদাহরণ, ১০টি বাক্য এবং নিজে থেকে লেখার ধাপে ধাপে পদ্ধতি দেওয়া হলো, যা যেকোনো পরীক্ষা বা হোমওয়ার্কে সরাসরি কাজে লাগবে।

Table of Contents

চটপট জেনে নিন 

শখ হলো এমন একটি কাজের অভ্যাস যা আমরা ভালোবাসে ও অন্তর থেকে থাকি।  হ্যা, এই আমাদের অবসর সময়ের একটিভিটি, যা আমরা চাপ ছাড়াই করি – যেমন বই পড়া, ছবি আঁকা, বাগান করা বা গান শোনা। ক্লাস ১-৮ এর জন্য “আমার শখ” অনুচ্ছেদ সাধারণত ৮-১২টি বাক্যে শখের পরিচয়, কারণ ও উপকারিতা লিখে শেষ করতে হয়।

মূল কথাগুলো এক নজরে

  • শখ চাপ উপশমকারী ও মন ভালো রাখার একটি ক্রিয়া 
  • অনুচ্ছেদ লেখার একটি সহজ কাঠামো আছে: পরিচয় – কারণ – উপকারিতা – উপসংহার( সর্ব শেষে )
  • ক্লাস অনুযায়ী ভাষা ও বাক্যের দৈর্ঘ্য বদলাতে হয় 
  • ১০টি বাক্যে শখ লেখা মুখস্থবিদ্যা নয়, বরং নিজের অভিজ্ঞতা থেকে লেখাই ভালো
  • একটি ভালো শখ, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তোলে 
একজন শিক্ষার্থী বই পড়া, ছবি আঁকা ও অন্যান্য প্রিয় শখ নিয়ে সময় কাটাচ্ছে
বই পড়া, ছবি আঁকা, বাগান করা ও অন্যান্য শখ নিয়ে ক্লাস ১ থেকে ৮ এর শিক্ষার্থীদের জন্য সহজ অনুচ্ছেদ লেখার গাইড।

জেনে রাখা ভালো 

আমার শক্তি ছোট, এক জায়গায় বসে থেকে এই কাজটি করা খুব সহজ। কিন্তু আমার এই শখটির পেছনে লুকিয়ে আছে গভীর ভালোলাগা। ক্লাসের বই, পরীক্ষার চাপ ও মাস্টারের শাসন থেকে আমায় বের করার জন্য আমার শখটি আমার একমাত্র সঙ্গী। 

ঠিক এই কারণেই স্কুলগুলো ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের “আমার শখ” নিয়ে লিখতে উৎসাহ দেয়। এই লেখায় দেওয়া অনুচ্ছেদ গঠন ও উপমা ক্লাস ১ থেকে ৮ পর্যন্ত সব শিক্ষার্থীর জন্যই ব্যবহারযোগ্য। 

এই লেখা পড়ে আপনি যা শিখবেন

এই লেখাটি পড়ে একজন শিক্ষার্থী নিজের ভাষায় “আমার শখ” অনুচ্ছেদটি খুব সহজে লিখতে শিখবে, এবং অতি অবশ্যই শব্দসংখ্যা ও লেখার কাঠামো সম্পর্কে একটি পরিষ্কার ধারণা তৈরী করতে পারবে।  পাশাপাশি শখের উপকারিতা এবং ১০টি বাক্য লেখার উদাহরণ, যা ছাত্রছাত্রীদের অনুচ্ছেদ লেখার দৃঢ়তা অর্জন করতে সাহায্য করবে। এমন অনেক টপিক আছে, নিজে বুঝে সহজ ভাষায় কাজে লাগাতে পারবে।

অনুচ্ছেদের কাঠামো কেমন হওয়া উচিত

চারটি ধাপের একটি কাঠামো আছে, যা “আমার শখ” অনুচ্ছেদটি সঠিক ভাবে উপস্থাপন করতে সাহায্য করবে – শখের পরিচয়, শখটি বেছে নেওয়ার কারণ, এর উপকারিতা এবং একটি ছোট উপসংহার। একটি গোছানো অনুচ্ছেদ লিখতে এই চারটি ধাপ অনুসরণ করতে পারলে পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার সম্ভাবনা  দ্বিগুন বেড়ে যাবে। 

ক্লাস ১-৪ এর জন্য কাঠামো

ছোট ক্লাসের শিক্ষার্থীদের জন্য ৫-৭টি বাক্যে অনুচ্ছেদ যথেষ্ট।  শুধু মনে রাখতে হবে সহজ ভাষা ও শব্দ ব্যবহার করলেই হবে।  জটিল শব্দ এড়িয়ে চলাই শ্রেয়। 

ক্লাস ৫-৮ এর জন্য কাঠামো

এই ক্লাসগুলোর জন্য অনুচ্ছেদটি খানিক বড় প্রায় ৮- ১২টি  হতে পারে। এই লেখাটির মধ্যে যুক্তি, তুলনা বা ব্যাক্তিগত উপলব্ধি যোগ করলে, লেখাটি পরিণত হয়ে ওঠে। 

এই লেখা কাদের জন্য

এই অনুচ্ছেদ ও উদাহরণগুলো মূলত প্রথম থেকে অষ্টম শ্ৰেণী শিক্ষার্থীদের জন্য তৈরি। যেসব অভিভাবক বা শিক্ষক সন্তানকে বাংলায় অনুচ্ছেদ লিখতে সাহায্য করছেন, তারাও এখন থেকে একটি অনুচ্ছেদ কাঠামোর ধারণা উপলব্ধি করতে পারবেন। 

ধাপে ধাপে: কীভাবে “আমার শখ” অনুচ্ছেদ লিখবেন

নিজের থেকে অনুচ্ছেদ লিখতে হলে, আগে ঠিক করে নিতে হবে যে কোনটা তোমার প্রিয় বা পছন্দের কাজ, তোমার পছন্দের কারণ কি ও তোমার অনুভূতি  ধাপে ধাপে সাজাতে হবে। নিচে ছোট ছোট  পর্যায় দেওয়া ধাপগুলো অনুসরণ করলে যেকোনো ক্লাসের শিক্ষার্থীই সহজে লিখতে পারবে।

প্রথম ধাপ – শখটি ঠিক করুন। কোনো কাজটি করতে পছন্দ করেন বা সবচেয়ে বেশী আনন্দ লাগে, আগে সেটি নির্বাচন করুন – যেমন বই পড়া, আঁকা বা বাগান করা।

দ্বিতীয় ধাপ – কারণ লিখুন। এই আনন্দদায়ক কাজটি কিভাবে আপনার শখে রূপান্তর হলো, তা এক-দুই বাক্যে লিখুন।  উদাহরণ: “আমি পড়তে ভালোবাসি কারণ গল্পগুলো আমাকে নতুন জগতে নিয়ে যায়।”

তৃতীয় ধাপ – কতটা সময় দেন তা বলুন। প্রতিদিন বা সপ্তাহে কতবার শখটি করেন, তা যোগ করলে অনুচ্ছেদ বাস্তব মনে হয়।

চতুর্থ ধাপ – উপকারিতা যোগ করুন। শখটি পড়াশোনা, আপনার ওপর কি প্রভাব ফেলে, তা লিখুন। 

পঞ্চম ধাপ – উপসংহার লিখুন। এক বাক্যে বলুন, এই শখ আপনার জীবনে কী গুরুত্ব বহন করে।

উদাহরণ ১: ক্লাস ১-৪ এর জন্য অনুচ্ছেদ

আমার শখ হলো গল্পের বই পড়া। আমি পড়তে ভালোবাসি কারণ নতুন নতুন গল্প আমায় আনন্দ দেয়। যখন আমি গল্পের বই পড়ি, তখন লেখকের সৃষ্টি ঘটনাগুলি আমায় ভাবিয়ে তোলে এবং আমি খুব আনন্দ পাই। পড়ার অভ্যাসের কারণে স্কুলের পাঠ্যবইয়েও আমার মনোসংযোগ ভালো থাকে।  আমার বাবা-মা ও শিক্ষকরা এই শখটি পছন্দ করেন, কারণ এটি আমার পড়ার দক্ষতা বাড়ায়। এই চর্চার কারণে আমি মোবাইল ফোন থেকে অনেক দূরে থাকতে পারি। আমার শখ আমাকে একজন ভালো ছাত্র হতে সাহায্য করে।

উদাহরণ ২: ক্লাস ৫-৮ এর জন্য অনুচ্ছেদ

আমার শখ হলো গল্পের বই পড়া, আর এটি আমার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। স্কুলের দীর্ঘ সময় কাটানোর পর আমি ক্লান্ত হয়ে পড়ি। তাই গল্পের বই পরে আমি স্বস্তি পাই, যা আমাকে এক নতুন জগতে নিয়ে যায়।  গল্পগুলো আমার কল্পনাশক্তি বাড়ায় এবং দয়া, ধৈর্য ও সাহসের মতো গুণ বুঝতে সাহায্য করে। নিয়মিত পড়া আমার নতুন শব্দের ভান্ডার করতে সাহায্য করে ও আমার চিন্তা শক্তিকে মজবুত করতে শেখায়। তাই শিক্ষকরাও আমাদের পড়তে উৎসাহ দেন। কখনো মনোসংযোগ অভাব ঘটলে আমার শখ আমার সঠিক পথে ফিরিয়ে আনে।  আমি বিশ্বাস করি, একটি ভালো শখ ভবিষ্যতের চরিত্র গঠন করে।

অনুশীলনের জন্য: আমার শখ নিয়ে ১০টি বাক্য

  1. আমার পোষা কুকুরের সঙ্গে খেলা করাই আমার শখ।
  2. দিন শেষে আমি ওর সঙ্গে সময় কাটানোর জন্য অপেক্ষা করি।
  3. ওর সঙ্গে খেললে আমি আনন্দ ও তৃপ্তি পাই। 
  4. তারপর আমার পড়াশুনায় আমার মনোযোগ দিতে পারি। 
  5. স্কুলের পর বাড়ি ফিরে আমার প্রথম কাজ ওর সাথে খেলা 
  6.  আমি পড়তে বসলে ও আমার পাশে বসে থাকে। 
  7. ঘুমানোর সময়ও আমরা একই ঘরে থাকি।
  8. ও অসুস্থ হলে আমি ওর যত্ন নিই।
  9. আমরা একে অপরকে খুব সহজে বুঝতে পারি। 
  10. পরিশেষে বলি, ওকে ভালোবাসা আর যত্ন নেওয়াই যেন আমার শখ।

শিক্ষার্থীরা চাইলে নিজের পছন্দ অনুযায়ী “মাছ ধরা”, “ছবি আঁকা” বা “বাগান করা” নিয়ে ১০টি বাক্য বাক্য খুব সহজে লিখে ফেলতে পারে – গঠনটা একই থাকবে, শুধু কাজটি বদলে যাবে।

লেখক পরিচিতি

এই লেখাটি প্রস্তুত করেছেন একজন বাংলা শিক্ষা-বিষয়ক কনটেন্ট লেখক, যিনি নিয়মিতভাবে  প্রাথমিক ও উচ্ছ প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য অনুচ্ছেদ ও রচনা লেখার সহজ কাঠামো তৈরি করেন। এই উদাহরণগুলো বাস্তব স্কুল জীবনের অভিজ্ঞতা থেকে নেওয়া, যাতে শিক্ষার্থীরা মুখস্থ না করে নিজের ভাষায় লিখতে অনুপ্রাণিত হয়।

শখের উপকারিতা কী কী

একটি ভালো শখ শুধু আনন্দ দেয় না, একই নিজেকে চিনতে ও গড়ে তুলতে সাহায্য করে। নিচে কিছু উপকারিতা দেওয়া রইলো, যা প্রায় সব শিক্ষা বিশেষজ্ঞই মেনে চলেন।

  • মানসিক চাপ কমাতে সাহায্য করে
  • কল্পনাশক্তি বাড়ায়
  • শৃঙ্খলা ও দায়িত্ব বোধ গঠন করে
  • ভালো অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে
  • পড়াশোনায় মনোযোগ বাড়ায়
  • আত্মবিশ্বাস দৃঢ় করে
  • ইতিবাচক চরিত্র গঠনে সহায়তা করে

সেরা ১০ শখ শিক্ষার্থীদের জন্য

ক্রম শখ কেন উপযুক্ত (এক লাইনে) ক্লাস
1 বই পড়া কল্পনাশক্তি বাড়ায় এবং শব্দভান্ডার উন্নত করে ১–৮ (সব ক্লাস)
2 ছবি আঁকা সৃজনশীলতা প্রকাশের সহজ উপায়, ছোটদের জন্য আদর্শ ১–৪
3 বাগান করা ধৈর্য শেখায় এবং প্রকৃতির সাথে পরিচয় করায় ৩–৮
4 ডাকটিকিট/মুদ্রা সংগ্রহ ইতিহাস ও সংগঠন-দক্ষতা শেখায় ৫–৮
5 ফটোগ্রাফি চারপাশ দেখার নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে ৬–৮
6 ঘুড়ি ওড়ানো সহজ, মজার এবং বন্ধুদের সাথে করা যায় ১–৪
7 গান শোনা/গাওয়া মানসিক চাপ কমায় এবং মন ভালো রাখে ১–৮ (সব ক্লাস)
8 মাছ ধরা ধৈর্য ও মনোযোগ বাড়ায় ৪–৮
9 ভ্রমণ নতুন জায়গা ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ দেয়

৫–৮

10 খেলাধুলা (ক্রিকেট/ফুটবল)

শারীরিক সুস্থতা ও দলগত মনোভাব গড়ে তোলে

১–৮ (সব ক্লাস)

উপসংহার

একটি শখ – জীবনের যে কোনো সময় থেকে শুরু হতে পারে। কিন্তু ছাত্রজীবনে এই শখ খুব ছোট ক্লাস থেকে বোঝা যায়, এবং এটাই একজন শিক্ষার্থীর সঙ্গী হয়ে ওঠে। বই পড়া হোক, ছবি আঁকা হোক বা বাগান করা – প্রতিটি শখই একজন শিক্ষার্থীকে এগিয়ে নিয়ে যেতে পারে, যদি তা নিয়মিত ও ভালোবেসে করা হয়।  প্রত্যেক শিক্ষার্থীরই এমন একটি শখ থাকা উচিত, যা তাকে অল্প অল্প করে একটি ভালো মানুষ হতে সাহায্য করে। 

প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্ন

শখ কী, সহজ ভাষায় বলুন?

শখ হলো এমন একটি কাজ, যা আমরা অবসর সময় আনন্দ পাওয়ার জন্য করে থাকি, এবং এটা করতে ভালোবাসি।

ক্লাস ১-৪ আর ৫-৮ এর অনুচ্ছেদের মধ্যে পার্থক্য কী?

ছোট ক্লাসের জন্য সহজ শব্দ ও ছোট বাক্য, এবং উঁচু ক্লাসের জন্য খানিক যুক্তি, তুলনা ও ব্যাক্তিগত উপলব্ধি যোগ করা প্রয়োজন।

শিক্ষার্থীদের জন্য শখ কেন গুরুত্বপূর্ণ?

শখ মানসিক চাপ কমায়, আত্মবিশ্বাস বাড়ায় এবং পড়াশোনায় মনোযোগ বাড়াতে সাহায্য করে।

শখ নিয়ে ১০টি বাক্য লিখতে কতক্ষণ লাগে?

কাঠামো জানা থাকলে ১০ মিনিটে লেখা সম্ভব। প্রতি মিনিটে একটি করে বাক্য - প্রথমে শখটি ভাবুন, তারপর কারণ ও অনুভূতি যোগ করলেই হবে।

মুখস্থ না করে নিজের ভাষায় কীভাবে লিখব?

নিজের প্রকৃত অভিজ্ঞতা ও উপলব্ধি মনে করে, ধাপে ধাপে (কী, কেন, কেমন লাগে, কী শিখেছি) সাজিয়ে নিজের ভাষায় গুছিয়ে লিখেলেই হবে।

এখনই চেষ্টা করুন

উপরের কাঠামো অনুসরণ করে আজই নিজের শখ নিয়ে একটি অনুচ্ছেদ বা ১০টি বাক্য লিখে ফেলুন। অসুবিধা হলে কিছু উদাহরণ আরো দেওয়া রইলো – “অনুচ্ছেদ কী“,”আমার বিদ্যালয়“,”আমার বাবা“। তাহলে দেরি কেনো, নিজের ভাষায় চটপট লেখা শুরু করে দিন। নিজের ভাষায় লিখলে খাতায় নম্বরও ভালো আসবে।

📖 ৫০০+ অভিভাবক ও শিক্ষার্থীর সাথে থাকুন

প্রতিদিনের রচনা, ওয়ার্কশিট ও লেখার টিপস টেলিগ্রামে।

🔗 টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন

2 thoughts on “আমার শখ অনুচ্ছেদ (Class 1–8): সহজ উদাহরণ, ১০টি বাক্য ও লেখার নিয়ম”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।