12/08/2026
আমার বিদ্যালয়' অনুচ্ছেদ - শ্রেণী ১ থেকে ৮ পর্যন্ত নমুনা, লেখার নিয়ম ও ১০০ শব্দের বাংলা গাইড

‘আমার বিদ্যালয়’ অনুচ্ছেদ – শ্রেণী ১ থেকে ৮ পর্যন্ত সম্পূর্ণ গাইড

4/5 - (1 vote)

“আমার বিদ্যালয়” অনুচ্ছেদটি এমন একটি লেখার বিষয় যা স্কুল বা ছাত্ররা চাইলেও সরিয়ে রাখতে পারবে না।  একটি সুদু মুখস্ত বা কাপড়-পেস্ট করার কৌশল নয়। এই বিষয় লেখা মানে আপনার নিজের স্কুলের ওপর নিজের ভাষা ও চিন্তার  এক আবেগপ্রবন লেখার টুকরো। 

 স্কুলের বাংলা পরীক্ষায় বা হোমওয়ার্কে সবচেয়ে বেশি যে অনুচ্ছেদটি লিখতে বলা হয়ে থাকে। আমাদের এই লেখায় ক্লাস ১ থেকে ৮ পর্যন্ত প্রতিটি স্তরের জন্য আলাদা আলাদা নমুনা অনুচ্ছেদ, লেখার নিয়ম এবং কিছু বাস্তব তথ্য দেওয়া রইলো, যাতে যেকোনো শ্রেণীর শিক্ষার্থী নিজের মতো করে লিখতে পারে।

শ্রেণী ১ থেকে ৮-এর জন্য আমার বিদ্যালয় অনুচ্ছেদ, ১০০ শব্দের নমুনা, লেখার নিয়ম ও বাংলা গাইড
‘আমার বিদ্যালয়’ অনুচ্ছেদ কীভাবে লিখবে? শ্রেণী ১ থেকে ৮-এর জন্য সহজ নমুনা, ১০০ শব্দের উদাহরণ, লেখার কৌশল এবং পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার কার্যকর পরামর্শ।

Table of Contents

‘আমার বিদ্যালয়’ অনুচ্ছেদ কেন গুরুত্বপূর্ণ?

এই লেকের মধ্যে দিয়া শিক্ষাথীদের একটা বড়ো জায়গা ছাড়া হয়ে থাকে, যাতে তারা নিজের চারপাশের অনুভূতি পর্যবেক্ষণ করে নিজের ভাষায় গুছিয়ে লিখতে সক্ষম হয়।  শিক্ষকরা এই বিষয়টি প্রায়ই বেছে নেন কারণ কারণ প্রতিটি শিশুর কাছে এটি খুব পরিচিত এবং নিজের অভিজ্ঞতার কথা সহজ ভাষায় লিখতে পারবে।

ছোটরা এতে মূলত বাক্য গঠনের অনুশীলন করতে পারে। একটু উঁচু ক্লাসের ছাত্ররা ধীরে ধীরে অনুভূতির সংযোগ করতে শেখে এবং পরিপক্ক হয়, যেখানে ইতিহাস, পরিবেশ ও অনুভূতি – সবকিছু জায়গা পায়।

প্রতিটি ছাত্র তার ছাত্র জীবনে প্রাথমিক স্তর অতিক্রম করে উচ্চ বিদ্যালয়ে পা রাখেন, শিশু কালের  ‘আমার বিদ্যালয়’ অনুচ্ছেদটি তারা প্রাসঙ্গিক ভাবে অবগত। কারণ তাদের জীবনের স্কুল সিলেবাসে বা হোমেওয়ার্কের মাধ্যমে এই বিষয়টির ওপর লিখে থাকবেন। তার চিন্তা ও অনুভূতি রং দিয়ে স্কুল বা বিদ্যালয়ের বিষয় খাতা ভরিয়ে তুলতে সব সময়েই আগ্রহী হয়েছেন। 

ক্লাস ১ ও ২: কীভাবে সবচেয়ে সহজ অনুচ্ছেদ লিখবে?

ছোট ক্লাসের জন্য অনুচ্ছেদ হবে ৪-৫টি ছোট, সরল বাক্যে। কঠিন শব্দ বা জটিল বাক্য এড়িয়ে চলাই ভালো।

‘আমার বিদ্যালয়’ অনুচ্ছেদ নমুনা (ক্লাস ১-২):

  1. আমার বিদ্যালয়ের নাম সোনার বাংলা প্রাথমিক বিদ্যালয়। 
  2. আমি প্রতিদিন সকালে স্কুলে যাই। 
  3. আমার স্কুলে অনেক বন্ধু আছে। 
  4. আমাদের শিক্ষক আমাদের খুব মজা করে পড়ান। 
  5. আমি আমার স্কুলকে খুব ভালোবাসি।

ক্লাস ১-২ ছাত্রছাত্রীদের জন্য এই ছোট ছোট বাক্য যথেষ্ট্য, তাদের মনের কথাগুলি ছোট লেখার মাধ্যমে প্রকাশ পাওয়া – ভীষণ শক্তিশালী।  শিক্ষকরা এই বয়সে বানান ও হাতের লেখার দিকেই বেশি নজর দেন।

ক্লাস ৩-এর জন্য ‘আমার বিদ্যালয়’ অনুচ্ছেদ কেমন হওয়া উচিত?

ক্লাস ৩ ও অনুচ্ছেদটি খানিক তথ্যপূর্ণ হয় উচিত, যেমন – স্কুলের অবস্থান, শ্রেণীকক্ষ, ক্লাসরুম, শিক্ষক সংখ্যা, স্কুলের খেলার মাঠ, স্কুলের টাইমিং ইত্যাদি। বাক্য সংখ্যা ৮-১০টি হলে ভালো হয়।

‘আমার বিদ্যালয়’ অনুচ্ছেদ লেখার নমুনা (ক্লাস ৩):

১) আমার বিদ্যালয়ের নাম আদর্শ উচ্চ বিদ্যালয়।

২) এটি আমার বাড়ি থেকে হেঁটে দশ মিনিটের পথ। 

৩) আমার স্কুলে মোট আটটি শ্রেণীকক্ষ আছে। 

৪) স্কুলে ঢোকের আগে একটি বোরো বাগান আছে, যেটা আমার খুব প্রিয়। 

৫) স্কুলের পিছনে একটি বড় খেলার মাঠ আছে। 

৬) আমাদের সকাল স্কুল তাই প্রতিদিন সকাল আটটায় ক্লাস শুরু হয়।

৭) আমাদের প্রধান শিক্ষক খুব রাগী কিন্তু উনি সবাইকে ভালোবাসেন। 

৮) স্কুলে একটি ছোট লাইব্রেরি আছে,যেখানে প্রতি বুধবার আমরা লাইব্রেরি ক্লাস করি । 

৯) আমার স্কুলে প্রতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়। 

১০) আমি আমার স্কুলে যেতে খুব আনন্দ পাই।

মনে রাখা দরকার, ক্লাস ৩-এ পরীক্ষার খাতায় সাধারণত ৮০-১০০ শব্দের মধ্যে অনুচ্ছেদ লিখতে বলা হয়।

১০০ শব্দের মধ্যে ‘আমার বিদ্যালয়’ অনুচ্ছেদ কীভাবে লিখব?

১০০ শব্দের অনুচ্ছেদ লেখা একটি জটিল কার্য নয়, যদি আপনি প্রতিটি বাক্যতে নতুন তথ্য দিয়ে পূরণ করতে পারেন। শুরুতে পরিচিতি, মাঝে বর্ণনা এবং শেষে অনুভূতি – এই কাঠামো অনুসরণ করলেই কাজ সহজ হয়ে যায়।

নমুনা (১০০ শব্দ):

আমার বিদ্যালয়ের নাম রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়। এটি আমাদের গ্রামের কেন্দ্রস্থলে অবস্থিত।পঞ্চাশ বছর আগে অবস্থিত এই প্রতিষ্টান, সুনামের সাথে শিক্ষা দান করে আসছে। প্রায় পাঁচশো  শিক্ষার্থী  আছে এই বিদ্যালয়ে এবং প্রতিদিন তারা শিক্ষা লাভ করে আসে। বিদ্যালয়ে বারোটি শ্রেণিকক্ষ, একটি লাইব্রেরি,একটি বিজ্ঞানাগার এবং একটি কম্পিউটার ল্যাব আছে। আমাদের শিক্ষকরা অত্যন্ত ভালো এবং যত্নশীল। প্রতিদিন সকালে জাতীয় সংগীত গাওয়ার ও প্রিন্সিপালের কিছু কথা শোনার পর  ক্লাস শুরু হয়। প্রতি বছর আমাদের স্কুল বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে থাকে। এসব আয়োজনের মাধ্যমে স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে একটা আন্তরিক মনোভাব তৈরী হয়।  আমি স্কুলে প্রতিদিন নতুন কিছু শিখি এবং আমার শেখার আগ্রহ অনেক বেড়ে যায়। আমার বিদ্যালয় আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।

অবশ্যই শব্দসংখ্যা মিলিয়ে নেওয়ার প্রয়োজন আছে, এবং ইটা ভালো অভ্যাস।  কিন্তু তার চেয়ে গুরুত্ত্বপূর্ণ হলো সঠিক তথ্য দেওয়া এবং কোন তথ্য জন্য পুনরাবৃত্তি না হওয়া।

ক্লাস ৫-৬-এর জন্য ‘আমাদের বিদ্যালয়’ অনুচ্ছেদ কীভাবে সাজাবে?

ক্লাস ৫-৬-এ অনুচ্ছেদ লেখার সময় – ভূমিকা, মূল অংশ ও উপসংহার , এই তিনটি অংশ থাকা দরকার। তার মানে রচনার মতো আলাদা আলাদা করে এই তিনটি অংশ ভাগ করে লেখার প্রয়োজন নেই।  কারণ অনুচ্ছেদঃ হলো একটি মূল লেখার অংশ তাতে এই মূল কাঠামো ধরিয়া দিতে হবে। 

অনুচ্ছেদ = ভূমিকা+মূল অংশ+উপসংহার

অনুচ্ছেদ কাঠামো:

  • ভূমিকা: বিদ্যালয়ের নাম, অবস্থান ও প্রতিষ্ঠাকাল
  • মূল অংশ: ভৌত অবকাঠামো, শিক্ষক-শিক্ষার্থী, পাঠ্যক্রম, সহপাঠ্যক্রমিক কার্যক্রম
  • উপসংহার: ব্যক্তিগত অনুভূতি ও শিক্ষা

এই স্তরে অনুচ্ছেদ সাধারণত ১৫০-২৫০ শব্দের মধ্যে লেখা হয়, আর ওপারের তিনটি স্তম্ব অনুসরণ করে লিখলে ভাবলো ফলাফল হবে। 

ক্লাস ৭-৮-এর জন্য বড় ও বিশ্লেষণধর্মী অনুচ্ছেদ কেমন হবে?

উচ্চ শ্রেণীতে অনুচ্ছেদে শুধু বর্ণনা নয়, অনুভূতি ও বাস্তব তথ্য থাকা উচিত – যেমন বিদ্যালয়ের ছাত্র সমাজের ওপর প্রভাব, শিক্ষার গুরুত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা। ২৫০-৩৫০ শব্দের মধ্যে লেখা সহজ ও স্বাভাবিক ভাব প্রকাশ করতে সক্ষম হওয়া। 

 এমন অনেক দেশ আছে যেখানে সামাজিক স্তরে, পরুষদের শিক্ষার হার নারীদের তুলনায় অনেক বেশি।  কিন্তু লেখার দক্ষতা ও বিষয় ভিত্তিক পরিসংখান তেমন ভয়াভয় জানা যায় না। তথাপি ছাত্র-ছাত্রীরা খুব আগ্রহের সাথেই শিখতে পিছু পা নয়।  

তাই লেখার অভ্যাস ও বিষয়ের অনুভূতি ও তথ্য গ্রহণের ক্ষমতা অর্জন করতে শিখতে হয়। 

‘আমার বিদ্যালয়’ নমুনা অনুচ্ছেদের একাংশ (ক্লাস ৭-৮):

আমার বিদ্যালয় শুধু পড়াশোনার জায়গা নয়, বরং ভবিষ্যৎ সমাজ গঠনের কেন্দ্রও বটে। এখানে বিভিন্ন পরিবারের ছেলেমেয়েরা একসাথে বসে শেখে, যা সামাজিক সমতা ও ঐক্যের বার্তা দেয়। আমাদের বিদ্যালয় প্রতি বছর দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেয়, যা উচ্চ শিক্ষা লাভের একটি সহজ উপায়।

অনুচ্ছেদ ও রচনা লেখার সময় কোন ভুলগুলো এড়ানো উচিত?

সবচেয়ে সাধারণ ভুল হলো একই তথ্য বারবার লেখা এবং শব্দসংখ্যার দিকে খেয়াল না রাখা। 

এছাড়া অতিরিক্ত কঠিন শব্দ ব্যবহার করলে লেখাটা তার সহজ ও স্বাভাবিকতা হারিয়ে ফেলে। 

  • প্রতিটি বাক্যে নতুন তথ্য দিন, 
  • বাক্যের পুনরাবৃত্তি নয়
  • শ্রেণী ও বয়স অনুযায়ী শব্দ ব্যবহার করুন
  • ভূমিকা ও উপসংহার ছোট রাখুন, মূল অংশে বেশি জোর দিন
  • বানান ভুল শুধরে নিতে লেখার পর একবার পড়ে দেখুন

এই ছোট অভ্যাসগুলো মেনে চললে যেকোনো শ্রেণীর শিক্ষার্থীই ভালো নম্বর পেতে পারে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

১. 'আমার বিদ্যালয়' এবং 'আমাদের বিদ্যালয়' - এই দুইয়ের মধ্যে পার্থক্য কী?

২. অনুচ্ছেদে কয়টি অনুচ্ছেদ (প্যারাগ্রাফ) থাকা উচিত?

ছোট ক্লাসে একটি মাত্র অনুচ্ছেদই যথেষ্ট। ক্লাস ৫-এর পর থেকে ভূমিকা, মূল অংশ ও উপসংহার - এই তিন মূল অংশ ভাগ করে লেখা ভালো।

৩. অনুচ্ছেদে কি বাস্তব তথ্য বা পরিসংখ্যান ব্যবহার করা উচিত?

ক্লাস ৭-৮ থেকে সাধারণ তথ্য যেমন শিক্ষার হার বা শিক্ষার উন্নতির জন্য বাজেট উল্লেখ করলে লিখলে ভালো হয়, তাতে লেখাটা যুক্তিসংগত মনে হয়। তবে ছোট ক্লাসে এসবের প্রয়োজন নেই।

৪. পরীক্ষায় ভালো নম্বর পেতে কী কী বিষয়ে খেয়াল রাখা দরকার?

পরীক্ষায় ভালো নম্বর পেতে সঠিক বানান, বাক্য গঠন, শব্দসংখ্যা এবং পরিচ্ছন্ন হাতের লেখা - এই চারটি বিষয় পরীক্ষকরা সবচেয়ে বেশি লক্ষ্য করেন।

আপনারা আরো কিছু জানতে পারেন :-

আমার বাবা অনুচ্ছেদ শ্রেণী ১-৫

আমার প্রিয় খাবার অনুচ্ছেদ

অনুচ্ছেদ লেখার সঠিক পদ্ধতি

শেষ কথা

‘আমার বিদ্যালয়’ অনুচ্ছেদ লেখা আসলে খুব কঠিন কিছু না, বরং নিজে যেই অভিজ্ঞতা হচ্ছে সেটাই গুছিয়ে লেখার একটা জায়গা তৈরি হয়ে যায়। 

 ক্লাস অনুযায়ী শব্দসংখ্যা ও তথ্য গভীরতা বাড়ালেই এই অনুচ্ছেদ যেকোনো পরীক্ষায় ভালো ফল এনে দিতে পারে। উপরের দেওয়া নমুনাগুলো নিজের স্কুলের তথ্য দিয়ে সাজিয়ে নিলেই তৈরী হয়ে যাবে একটি সুন্দর, সহজ ও সাবলীল অনুচ্ছেদ।

📖 ৫০০+ অভিভাবক ও শিক্ষার্থীর সাথে থাকুন

প্রতিদিনের রচনা, ওয়ার্কশিট ও লেখার টিপস টেলিগ্রামে।

🔗 টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন

One thought on “‘আমার বিদ্যালয়’ অনুচ্ছেদ – শ্রেণী ১ থেকে ৮ পর্যন্ত সম্পূর্ণ গাইড

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।